| সমস্যা গুলো ১. বাংলা লেখাগুলা সবসময় ঠিক ভাবে দেখা যায় না। বাংলা উইকির ইমেইল যেহেতু বাংলায়ই লিখা হবে তাই এটি একটি সবচেয়ে বড় সমস্যা। ২. বাংলায় জিমেইল ব্যবহার করা যায়, অর্থাৎ এর সবকিছুই বাংলায় দেখা যাবে। ৩. ইনবক্স ওপেন করার আগে অকারনে অ্যড-যুক্ত একটি পেজ দেখা লাগে। ৪. সব কাজ ইয়াহু মেইলে অনেক ধীরে হয়। ক্লাসিক ভার্সনের চাইতে নতুনটা আরও বেশী ধীরে কাজ করে। ৫. ইয়াহুতে অ্যাটাচমেন্ট ১০ মেগাবাইট এর বেশী পাঠানো যায় না জিমেইলে এটি ২০ মেগাবাইট ৬. ফাইল অ্যাটাচ করার বা অ্যাটাচ করা ফাইল ডাউনলোড করার পদ্ধতিটি অনেক বেশী অসুবিধার । . ইনবক্স ওপেন থাকা অবস্থায় নতুন মেইল আসলে সাথে সাথে দেখা যায় না . একই সাবজেক্টের ইমেইলগুলো গ্রুপ না হয়ে আলাদা আলাদা থাকে , কোন সাবজেক্টে যদি ২০ টা ইমেইল আসে তাহলে ইনবক্সের অর্ধেক পৃষ্ঠা কেবল একটি নাম-ই দেখতে হয় . গ্রুপে মেইল করলে সেটি আবার আমার ইনবক্সে চলে আসে . ইয়াহু গ্রুপে কয়েকটি বেশী লিংক রয়েছে যেমন Database ও Members এর কাজ গুলো করার জন্য গুগল গ্রুপর Members লিংটিই যথেষ্ট ভালো দিক ১. ছবির অ্যালবাম তৈরী করা যায়। যেটি আমার কাছে খুব জরুরী মনে হয় নাই এবং এখনকার ইয়াহু গ্রুপেও কোন ছবির অ্যালবাম নাই আপাতত এ কয়েকটি মনে হল, পরে নতুন কিছু পেলে জানাবো। পুরনো অনেক সদস্যই এখন জিমেইল ব্যবহার করেন। গুগল গ্রুপ যদি ভালো হয় তবে কারও ভালো না লাগলেও আমাদের পরিবর্তন করা উচিত। তারা যখন বুঝতে পারবেন তখন তারাও পরিবর্তন করবেন। আর একটা ভালো জিনিসকে বুঝতে না পারার তো কোন কারন নাই। উইকি মিডিয়ার মেইলিং লিস্টটার সুবিধা-অসুবিধা গুলো কি কি তা আমি জানি না । কেউ জানলে জানাবেন। গুগল গ্রুপ বা জিমেইল কোন অংশেই ইয়াহু গ্রপের বা ইয়াহু মেইলের চাইতে খারাপ বলে আমার মনে হয় না। ইয়াহুতে এমন কোন বিশেষ সুবিধা পাই নাই যার জন্য এটি সবসময় ব্যবহার করতে ইচ্ছা হবে। এটা ঠিক যে ইয়াহু মেইল যখন প্রথম বের হয় সেসময়ের জন্য এটি অনেক ভালো ছিল কিন্তু এখন জিমেইল অনেক বেশী সুবিধা দেয়। গুগলের একটি অ্যাকাউন্ট ব্যবহার করে অনেকগুলো সুবিধা একসাথে পাওযা যায়। এতবড় মেইলটা পড়ার জন্য ধন্যবাদ। --- Nasir Khan www.nasirkhan.co.cc ব্লগ: nasir8891.wordpress.com --- On Tue, 11/18/08, Belayet Hossain <belayet.hossain@...> wrote: From: Belayet Hossain <belayet.hossain@...> |