Search the web
Sign In
New User? Sign Up
bangla_wiki · The Bangla Wikipedia Group
? Already a member? Sign in to Yahoo!

Yahoo! Groups Tips

Did you know...
Show off your group to the world. Share a photo of your group with us.

Best of Y! Groups

   Check them out and nominate your group.
Having problems with message search? Fill out this form to ensure your group is one of the first to be migrated to the new message search system.

Messages

  Messages Help
Advanced
Fw: বাংলা উইকিপিডিয়ার পাঁচ   Message List  
Reply | Forward Message #1353 of 1395 |


--- On Sun, 6/28/09, Munir Hasan <munir.hasan@...> wrote:

From: Munir Hasan <munir.hasan@...>
Subject: বাংলা উইকিপিডিয়ার পাঁচ বছর পূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন
To: members@..., "support BDOSN" <support@...>, "bdosn_core_group" <BDOSN_core_group@yahoogroups.com>, btnmembers@..., info@...
Date: Sunday, June 28, 2009, 7:00 PM

প্রিয় সবাই,

বাংলা উইকিপিডিয়ার (http://bn.wikipedia.org) পাঁচ বছর পূর্তি উপলক্ষে সকল উইকিপিডিয়ান ও এর ব্যবহারকারীকে জনায় আমাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন। আপনারা জানেন ২০০৪ সালে বাংলা উইকিপিডিয়ার কাজ শুরু হয় যদিও তখন এর তেমন একটা অগ্রগতি হয় নি। ২০০৬ সালের ২৫ মার্চ বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা বাংলা উইকি  নামে একটি ইন্টারনেট দল গঠন করি যার প্রকাশ ছিল একটি ই‌মেইল লিস্ট (http://tech.groups.yahoo.com/group/bangla_wiki) আর সেই মাস থেকে শুরু করি নানা মাধ্যমে প্রচারণা। আমাদের আহবানে সাড়া দেন সারা পৃথিবীর হাজারখানেকের বেশি উইকিবন্ধু। দ্রুত আমাদের ভুক্তির সংখ্যা বাড়তে থাকে। অনেকে প্রোগ্রাম (বট) লিখে ভুক্তি বাড়ানোর উদ্যোগ নেন। দেশের প্রথমসারির দৈনিক পত্রিকাগুলো, বিশেষ করে প্রথম আলো আমাদেরকে প্রভূত সহায়তা করে। মাত্র কয়েকমাসের মধ্যে বাংলা উইকিপিডিয়ার ভুক্তি সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। আমরা আর একবার জনগণের ক্ষমতার নিদর্শন দেখি। এর পরে আমাদের সবার লক্ষ্য ছিল সংখ্যা বাড়ানো নয়, নিবন্ধের মান উন্নয়ন করা। সেই হিসাবে পরের বছরগুলোতে বাংলা উইকিপিডিয়ানরা তাদের চেষ্টা অব্যাহত রাখেন।

২০০৬ সাল থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আমরা অনেকগুলো সেমিনার, সিম্পোজিয়াম, আড্ডার আয়োজন করি। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি তাদের আবদুল্লাহ আলমুতী- জহুরুল হক স্মারক বক্তৃতার বিষয় হিসাবে জনগণের জন্য জনগণের তথ্যভান্ডার হিসাবে উইকিপিডিয়াকে বেছে নেয়। ঢাকার স্মারক বক্তৃতায় বাংলা উইকিপিডিয়ার নানা দিক তুলে ধরেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক রাগিব হাসান। আর এসবের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হোন অনেকে, তাদের জন্য কৃতজ্ঞতা।

তবে, কেবল আমরাই যে, এই আন্দোলন করেছি তা নয়। অনেকে ব্যক্তিগতভাবে, অনেকে সাংগঠিনকভাবে কাজ করে বাংলা উইকিপিডিয়াকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তাদের সবাইকে আমাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা।

আর কিছুক্ষনের মধ্যে আমরা আপনাদের সহযোগিতায় ২০ হাজার ভুক্তির মাইলফলক অতিক্রম করবো। বেশি ভুক্তি মানে, বেশি দায়িত্ব। এখন অনেকেই তথ্যের জন্য বাংলা উইকিপিডিয়ার শরনাপন্ন হোন। তাদের আস্থার প্রতিদান দেওয়া আমাদের নতুন কর্তব্য। যতদূর সম্ভব নিরপেক্ষ দৃষ্টি থেকে আমাদের ভুক্তিগুলোকে বিকশিত করতে হবে। আমরা সবাই মিলে করলে নিঃসন্দেহে আমরা পারবো।

বাংলা উইকিপিডিয়ার পাঁচ বছর পূর্তিতে আমরা আপনাদের, বাংলা উইকিপিডিয়ার সকল অবদানকারী, ব্যবহারকারী এবং শুভাকাঙ্খীদের আবারো আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।  

মুক্ত তথ্য ও উইকিপিডিয়ার জয় হোক।



মুনির হাসান                                                                                                                                                             রাগিব হাসান
সাধারণ সম্পাদক                                                                                                              প্রশাসক ও নীতিনির্ধারক, বাংলা উইকিপিডিয়া
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক                                                                                                                 কোর সদস্য, বিডিওএসএন
                                                                                                                                                       সমন্বয়কারী, বাংলা উইকি দল




Sun Jun 28, 2009 1:08 pm

munir_hasan_pa
Offline Offline
Send Email Send Email

Forward
Message #1353 of 1395 |
Expand Messages Author Sort by Date

... From: Munir Hasan <munir.hasan@...> Subject: বাংলা উইকিপিডিয়ার পাঁচ বছর পূর্তি...
munir hasan
munir_hasan_pa
Offline Send Email
Jun 28, 2009
1:10 pm
Advanced

Copyright 2009 Yahoo! Inc. All rights reserved.
Privacy Policy - Terms of Service - Guidelines - Help