প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ,
অভিনন্দন। আমরা ২০ জাজার ভুক্তির মাইল ফলক
অতিক্রম করেছি। ৫ বছর পূর্তির মাসে এটি নিঃসন্দেহে আমাদের বড়ো অর্জন।
আজকের প্রথম আলোতে খবরটি এসেছে, কম্পিউটার প্রতিদিন পাতায়।
এখন আমাদের আরো এগিয়ে যাওয়ার পালা। কয়েকটি দিকে আমরা মনোযোগ দিতে পারি-
১. হাতের পাঁচ প্রকল্প - এখানে উদ্ধেশ্য হবে, অতি জরুরী ও দৈনন্দিন জীবনের দরকারী যা বাদ আছে তা যুক্ত করা
২. নিবন্ধ সম্প্রসারণ করা-
ক. কয়েকটি নির্বাচিত প্রবন্ধের জন্য কাজ করা
খ. সাধারণভাবে নিবন্ধকে সম্প্রসারিত করা
৩. ছবি যোগাড় করা
এসবের পাশাপাশি আমাদের নতুন অবদানকারী
খোঁজা অব্যাহত রাখতে হবে। সেই লক্ষ্যে কিছু সচেতনতামূলক কর্মকান্ড
পরিচালনা করতে হবে। আমি আগেই বলেছি, আগস্ট-সেপ্টেম্বর মাসে আমরা দুইমাস
ধরে দেশজুড়ে নানা আয়োজন করবো এবং অক্টোবরে করবো উইকি সম্মেলন। সে জন্য এখন
থেকে কিছু কাজ করতে হবে - পত্রপত্রিকায় লেখালেখি, লিফলেট বিতরণ নানা
ফোরামে, নানা আয়োজনে উইকিপিডিয়ার কথা তুলে ধরা।
আশা করি সবাই হাত (কলম) লাগাবেন।
গতকাল ও আজকে যারা এই গ্রুপে যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাই।
মুক্ত বিশ্বকোষের জয় হোক।
মুনির হাসান