প্রিয় উইকিপিডিয়ানেরা! গত মাসে শুরু হওয়া আমাদের হাতের পাঁচ প্রকল্পটি বিপুল উদ্দমে এগিয়ে চলেছে। এই প্রকল্পেরই দু'একটি মজার তথ্য আপনাদের দিচ্ছি।
১. গত জুন মাসে হাতের পাঁচের মাধ্যমে ৯০ টি নতুন নিবন্ধ তৈরি হয়েছে। সর্বোচ্চ ৩৪ টি নতুন নিবন্ধ তৈরি করে সবার নজর কেড়েছেন উইকিপিডিয়ান ফয়সল! এছাড়াও উইকিপিডিয়ান অয়ন ২৫ টি ও রেজওয়ান ১১টি নিবন্ধ তৈরি করেছেন।
২. দশজন উইকিপিডিয়ান হাতের পাঁচে অন্তত একটি নিবন্ধ যোগ করেছেন। অর্থাত হাতের পাঁচের প্রত্যেক অংশগ্রহণকারী গড়ে ৯টি করে নিবন্ধ লিখেছেন!
৩. নতুনদের পাশাপাশি নিবন্ধ যোগ করার প্রক্রিয়ায় পোড় খাওয়া উইকিপিডিয়ানরাও নেহায়েত পিছিয়ে নেই। প্রশাসক বেলায়েত হোসেন ৯টি এবং নীতিনির্ধারক রাগিব হাসান ৪টি নিবন্ধ লিখেছেন।
৪. নতুন নিবন্ধগুলোর মধ্যে মটরশুঁটি, ডিম, কচ্ছপ ও হাতুড়িও আছে!
জুন মাসের নিবন্ধগুলো পড়তে ও বিস্তারিত জানতে এই লিঙ্কে
http://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE:%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE/%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A8_%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A6%E0%A7%AF
যেতে পারেন।
জুন মাসের হিসাব বলতে এই।
তাহলে আর বসে থাকা কেন? জুলাই মাস কিন্তু শুরু হয়ে গেছে :)
সবাইকে ধন্যবাদ।
তারিফ