2009/7/4 Ragib Hasan <ragibhasan@...>
আমার মনে হয় যদি কোনো রকম স্পন্সরের ব্যবস্থা থাকে এবং মাসিক একটি
পুরস্কার দেয়ার ব্যবস্থা থাকে, তাহলে অনেকে আগ্রহী হতে পারে। নিদেনপক্ষে
একটি উবুন্টু ডিভিডি/সিডি বা ইংরেজি উইকির দেয়া হবে সর্বোচ্চ ৩ জন ভুক্তি
স্রষ্টাদের, এমন কিছু বলা যেতে পারে।
আর যদি কোনো স্পন্সর মাসে ১০০০ টাকাও দিতে রাজি থাকে, তাহলে আরো ভালো
পুরস্কার দেয়া যেতে পারে।
(তবে হাতের পাঁচের শর্তে আরেকটু নতুন কিছু যোগ করেছি, ভুক্তি শুরুর সময়ে
অন্তত যাতে ৩ প্যারা তথ্য যোগ করা হয়, তা নিশ্চিত করতে হবে)
--
রাগিব
2009/7/4 <munirhasan@...>:
>
>
> সম্প্রতি আমাদের কাজ বেশ গতি পেয়েছে, তবে আরো কিছুটা গতিময়তা পেলে ভাল হয়।
> নতুনদের ডেকে আনার কোন বুদ্ধি আঝে না কি?
>
> মুনির
>
> -----bangla_wiki@yahoogroups.com wrote: -----
>
> To: bangla_wiki@yahoogroups.com
> From: Tarif Ezaz <tarif.ezaz@...>
> Sent by: bangla_wiki@yahoogroups.com
> Date: 07/02/2009 12:43AM
> Subject: [bangla_wiki] হাতের পাঁচ: আপডেট
>
>
> প্রিয় উইকিপিডিয়ানেরা! গত মাসে শুরু হওয়া আমাদের হাতের পাঁচ প্রকল্পটি বিপুল
> উদ্দমে এগিয়ে চলেছে। এই প্রকল্পেরই দু'একটি মজার তথ্য আপনাদের দিচ্ছি।
>
> ১. গত জুন মাসে হাতের পাঁচের মাধ্যমে ৯০ টি নতুন নিবন্ধ তৈরি হয়েছে। সর্বোচ্চ
> ৩৪ টি নতুন নিবন্ধ তৈরি করে সবার নজর কেড়েছেন উইকিপিডিয়ান ফয়সল! এছাড়াও
> উইকিপিডিয়ান অয়ন ২৫ টি ও রেজওয়ান ১১টি নিবন্ধ তৈরি করেছেন।
>
> ২. দশজন উইকিপিডিয়ান হাতের পাঁচে অন্তত একটি নিবন্ধ যোগ করেছেন। অর্থাত হাতের
> পাঁচের প্রত্যেক অংশগ্রহণকারী গড়ে ৯টি করে নিবন্ধ লিখেছেন!
>
> ৩. নতুনদের পাশাপাশি নিবন্ধ যোগ করার প্রক্রিয়ায় পোড় খাওয়া উইকিপিডিয়ানরাও
> নেহায়েত পিছিয়ে নেই। প্রশাসক বেলায়েত হোসেন ৯টি এবং নীতিনির্ধারক রাগিব হাসান
> ৪টি নিবন্ধ লিখেছেন।
>
> ৪. নতুন নিবন্ধগুলোর মধ্যে মটরশুঁটি, ডিম, কচ্ছপ ও হাতুড়িও আছে!
>
> জুন মাসের নিবন্ধগুলো পড়তে ও বিস্তারিত জানতে এই লিঙ্কে http://bn.wikipedia
> .org/wiki/ %E0%A6%89% E0%A6%87% E0%A6%95% E0%A6%BF% E0%A6%AA% E0%A7%87%
> E0%A6%A1% E0%A6%BF% E0%A6%AF% E0%A6%BC% E0%A6%BE: %E0%A6%85% E0%A6%A8%
> E0%A7%81% E0%A6%B0% E0%A7%8B% E0%A6%A7% E0%A7%87% E0%A6%B0_ %E0%A6%96%
> E0%A6%BE% E0%A6%A4% E0%A6%BE/ %E0%A6%9C% E0%A7%81% E0%A6%A8_ %E0%A7%A8%
> E0%A7%A6% E0%A7%A6% E0%A7%AF যেতে পারেন।
>
> জুন মাসের হিসাব বলতে এই।
>
> তাহলে আর বসে থাকা কেন? জুলাই মাস কিন্তু শুরু হয়ে গেছে :)
>
> সবাইকে ধন্যবাদ।
>
> তারিফ
>
>
>
>
>
>
>
>
>
--
Munir Hasan
General Secretary
Bangladesh Open Source Network
Jamil Sarwar Trust,
278/3 Elephant Road (3rd floor), Dhaka
http://www.bdosn.org
"The best way to predict the future is to invent it."--Alan Kay